র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানাধীন নতুন বাসস্ট্যান্ড এলাকায়
অবস্থানকালে গত ১৮/০৭/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৭.০০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন সুনামগঞ্জ পৌরসভার অন্তর্গত মল্লিকপুর সাকিনস্থ মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম সংলগ্ন নদীর ঘাটে কতিপয় অনলাইন জুয়ারী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক বিকাল ১৭.২০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ০৪ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৫টি স্মার্ট মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা ০১। ইমন তালুকদার (২২), পিতা-রাকেশ তালুকদার, ০২। বিপলু সরকার (২১), পিতা বিধু সরকার, ০৩। অমৃত দাস (২২), পিতা অদৈত্য দাস, সর্ব সাং খাগাউড়া, থানা দিরাই, জেলা সুনামগঞ্জ এবং ০৪। মোঃ মোহন (১৬), গিতা মোতালিব, সাং হাছন নগর, থানা ও জেলা সুনামগঞ্জ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা 7000 bet, BD BAJEE, BK666, Krikya Online Casino Bangladesh, Jeetbuzz66.me, 1xbet, 99xo, 1xbet Bangladesh, 1111bet, tk999bet,77abc.cc, GK222.com, 3333bet সহ অন্যান্য আরো অনেক অ্যাপস্ এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।




