বাগান সুন্দর ফুলে আর শিশু সুন্দর স্কুলে। অদ্য ০৯/০৭/২৬ খ্রিষ্টাব্দ দুপুরে ড্যাফোডিল কিন্টার গার্ডেন সুনামগঞ্জ এর বার্ষিক মৌসুমী প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ অজিত কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ সরকারী মহিলা কলেজ সুনামগঞ্জ,প্রফেসর জ্যোতির্ময় দাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান পৃষ্ঠপোষক ড্যাফোডিল কিন্ডার গার্ডেন সুনামগঞ্জ, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাবরেজিস্টার সুনামগঞ্জ মোঃ মনজুরুল আলম, বার্ষিক মৌসুমী প্রতিযোগিতার সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, অভিভাবক সংগঠক ও সাংবাদিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অভিভাবক ছাত্র-ছাত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ অনেকেই। বক্তারা বলেন ড্যাফোডিল কিন্ডারগার্ডেন একটা সুন্দর প্রতিষ্ঠান যেখানে