লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে লালমনিরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক ফার্ম ট্রেডের ইন্সট্রাক্টর এ বি এম বদরুদ্দোজার সভাপতিত্বে ও মেশিনিষ্ট ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর সাজু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন।

প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনে সহায়ক।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।

এ সময় আহবায়ক কমিটির সদস্য সচিব ইসলাম ধর্ম শিক্ষক মোঃ নুরুল হুদাসহ প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ