শাজাহানপুরে ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে বলা’ৎকারের ঘটনায় যুবক আটক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলা’ৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতার হওয়া যুবক মোঃ রাকিবুল ইসলাম (২৫), তিনি উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।ভুক্তভোগী ওই ছাত্র স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং বেজোড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী তার বাবা-মায়ের সঙ্গে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম তাকে আম কুড়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বলা’ৎকার করেন বলে অভিযোগ ওঠে।পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক সমস্যা দেখা দিলে সে তার মাকে বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর বাবা শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাতক্ষীরায় দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ২ চিকিৎসকসহ বহিষ্কার ৩

সাতক্ষীরার প্রান্তিক ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে

স্কুল শিক্ষার্থীর শিমুর ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া যুবকের বিচারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্কুল শিক্ষার্থী

গাসিকের ২,৬২১ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা রাজস্ব আয় বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ গড়ার অঙ্গীকা

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২