টাঙ্গাইলের সখিপুর উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ – ২৭ উপলক্ষে উপজেলা হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন,সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মতিউল রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, সখিপুর পিএম মডেল গভমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, মোঃ ডালিম মিয়া আবু তাহের পাপ্পুসহ সখিপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। নতুন কুঁড়ির বিভিন্ন ইভেন্টে আগামী আগস্ট মাসের ২৫ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। বয়স সীমা ১২ থেকে ১৪ বছর হতে হবে।




