সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধাঁরে ঘর নির্মাণের অভিযোগ

ভোলার মনপুরায় রাতের আধাঁরে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মোশাররফ সহ ৪ জনের বিরুদ্ধে।

 

ভোলার মনপুরা ৪নং দক্ষিণ  সাকুচিয়া তালতলা বাজার সংলগ্ন এলাকায় রাতের আধাঁরে জোরপূর্বক বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মোশাররফ( ৩০) পিতা হারুন হাওলাদার,মনির(৩৮)পিতা হারুন হাওলাদার,রাজিব(২২) পিতা হারুন হাওলাদার,নুরনবী(৩৫) পিতা হেসেন হাওলাদার,আনোয়ার পিতা মৃত আব্দুল জলিল হাওলাদার এর বিরুদ্ধে। ভুক্তভোগী খলিলুর রহমান ইব্রাহীম(৪৫) পিতা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, “মনপুরা উপজেলা জেএল নং ৭৪ মৌজা দক্ষিণ সাকুচিয়া এস,এ ২৯১০/৫ হালে ১৪১৭ দাগের ৩:০০ একর দাগেরমূল মালিক মফিজুল ইসলাম পিং মৃত দুদু মিয়া সাং তজুমদ্দিন উক্ত মালিক হতে ২০১৫ সালে  আমি ৯০ শতাংশ ভুমির ক্রয় সুত্রে মালিক। যাহা ২০১৫ -২০১৬ সেশনে নামজারী করি আমি দীর্ঘ দিন ভোগ দখল করে আসতেছি। অভিযুক্ত ব্যক্তিদের আমার জমির পাশে জমি রয়েছে। কিন্ত তারা সে জমি রেখে সরকার পতনের পর জোরপূর্বক দখলের পায়তারা করে আসতেছে। গত পহেলা ফেব্রুয়ারি ২০২৬  রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় স্কাভেটর/ভেকুমেশিন দ্বারা মাটি কেটে দুটি ছোট আকৃতির বসত নির্মাণের কাজ করে পরে আমি খবর পেয়ে সেখানে বাঁধা প্রদান করলে মুঠোফোনে আনোয়ার আমাকে প্রাননাশের হুমকি দেয় পরবর্তীতে আমি স্থানীয় গন্যামন্য ব্যক্তিদেরকে অবগত করে থানার স্বরনাপন্ন হই। মনপুরা থানা পুলিশ গিয়ে মাটি কাঁটা বাধা প্রদান করলে ও তারা পরবর্তীতে মাটি কাটে।গত রাত(৩ ফেব্রুয়ারী) ৩ টার সময় অভিযুক্ত ব্যক্তিরা আবার ও ভেকুমেশিন দ্বারা মাটি কেটে পুকুর ও বাড়ী নির্মাণ করে পরবর্তীতে থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে কোন পদক্ষেপ নেয় নি।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন