সিপিপি’র প্রয়াত সেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

পটুয়াখালীর কলাপাড়ায় সিপিপি’র ইউনিট টিমলিডার মো. রফিকুল ইসলাম মৃধা ও আবুল বাশার তালুকদার সহ উপজেলার প্রয়াত সকল সেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি কলাপাড়া’র আয়োজনে শনিবার (১১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিপিপি’র টিয়াখালী ইউনিয়ন টিম লিডার কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, সিপিপি’র উপজেলা টিম লিডার আ. মোতালেব হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, সিপিপি’র কমিউনিটি প্রশিক্ষক শহিদুল ইসলাম তালুকদার প্রশিক্ষক আবুতালেব ইভান মাতব্বর, ইউনিয়ন টিমলীডার আসাফউদ্দৌলা সোহেল, মহিউদ্দিন ভুইয়া, দেলোয়ার হোসেন, মনিবর রহমান,সমবায় কর্মকর্তা আব্বাস আলী, রফিকুল ইসলাম ও বাশার তালুকদারের পরিবারের সদস্য সহ উপজেলার শতাধিক সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত ইউনিট টিম লিডার রফিকুল ইসলাম মৃধা ও আবুল বাশার তালুকদারকে নিয়ে তার পরিবারের সদস্য ও সহকর্মী অনেকেই স্মৃতি চারণ করে আবেগাপ্লুত হয়েযায়। সর্বশেষ প্রয়াত সকল সেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মহিপুর সদর ইউনিয়নের সিপিপি’র সদস্য (প্রাথমিক চিকিৎসক) মোঃ বশির হাওলাদার বলেন, আমার বাবা আঃ মোতালেব হাওলাদার (মোতালেব মাষ্টার) দীর্ঘ সময় ধরে সিপিপির সদস্য ( প্রাথমিক চিকিৎসক) হিসেবে প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থেকে সেবা করেছেন,আজ তিন প্রয়াত। তাই দেশের সকল সিপিপির সদস্য ও কর্মকর্তাদের কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাচোলে প্রধান শিক্ষক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কসবা উজিরপুর দরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

দিল্লিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ; বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২০ জুলাই ২০২৬: ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি