সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সেনবাগ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮টি মামলার আসামি আবুল বাশার ওরফে বাদশা মিয়া (৪৮) এবং আবদুল মান্নান ওরফে মান্নান চোরা (৫০)-কে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক ও অস্ত্রসহ ১৪টি মামলার পেশাদার মাদক ব্যবসায়ী লাল বেলাল, ছাতারপাইয়া বাজারের কথিত মাদক ব্যবসার ডিলার কামরুল হাসান, জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. ইসরাফিল, চুরির ঘটনার সঙ্গে জড়িত আব্দুল লতিফ ওরফে ফয়সাল এবং নিয়মিত মামলার আসামি নুর ইসলাম ওরফে সাগর (৩৫)-কেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সেনবাগ থানা পুলিশ জানিয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি