২৬ জুলাইয়ের ‘জুলাই পদযাত্রা’ ঘিরে তারাকান্দায় এনসিপির ব্যাপক প্রস্তুতি, মাঠজুড়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা

আগামী ২৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে তারাকান্দা উপজেলায় অনুষ্ঠিতব্য ‘জুলাই পদযাত্রা’কে সফল করতে জোর প্রস্তুতি চলছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
ইতোমধ্যে অনলাইন প্রচারণার পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং, ব্যানার ও ফেস্টুন স্থাপন এবং গ্রামগঞ্জে প্যানা পোস্টার লাগানোর কাজ পুরোদমে চলমান রয়েছে। প্রতিদিন বিভিন্ন টিমে বিভক্ত হয়ে নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দিচ্ছেন এবং ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন।
এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যুবশক্তি, ছাত্রশক্তি এবং উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
যুবশক্তি তারাকান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনিসুর রহমান বলেন, “ইনশাআল্লাহ, আগামী ২৬ জুলাইয়ের ‘জুলাই পদযাত্রা’ সফল করতে যুবশক্তি তারাকান্দা উপজেলা সর্বোচ্চ আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি সফল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
দলীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এ পদযাত্রা তারাকান্দা উপজেলায় এ বছরের অন্যতম বৃহৎ ও সফল রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হবে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি নতুন মাত্রা পাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি