ঐক্যবদ্ধের বিকল্প নেই- প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম

ঐক্যবদ্ধের বিকল্প নেই। ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যান। যেকোনো মূল্যে আপনাদের প্রতিহত করা হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আর এই নির্বাচনেও যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে যায় তবে তার বিরুদ্ধে কঠোর সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং সকল দ্বিধা-দ্বন্দ ভুলে বিএনপিকে শক্তিশালী করুন। প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ৩০ মে (শনিবার) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, খান মনিরুল ইসলাম, মনিরুল হক ফারাজি, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদ সরদার, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, মংলা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু, মোল্লাহাট উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারীম, শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াদ হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও শেখ মহিদুল ইসলাম।

জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ, শরিফ মোস্তফা জামান লিটু, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল, ওলামা দলের মাওলানা মানফুজুর রহমান, মাওলানা জাহিদুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কৃষক কার্ড ছাড়াও মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিতদের জন্য বেতন ভাতা চালু করেছে। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিএনপি নেতাদের মধ্যে বিভাজন থাকতে পারে কিন্তু কর্মী সমর্থকদের মাঝে কোন বিভাজন নাই।  সুতরাং ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান প্রতিমন্ত্রীর লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি