মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহিনীর করুণ মৃত্যু হয়েছে। গত রাতে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত কল্পনা রানী মল্লিক ওই গ্রামের শ্রী নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১ জুন) দিবাগত রাত ১২টার দিকে নিজ ঘরের বারান্দায় থাকার সময় কল্পনা রানীকে একটি বিষধর কালাচ (কালনাগিনী) সাপ কামড় দেয়। ঘটনার পরপরই প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে পারিবারিক ও স্থানীয় ওঝা-বৈদ্যের মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।
এতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আজ মঙ্গলবার (২ জুন) সকালে তাকে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গৃহবধূ কল্পনা রানী মল্লিকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, স্থানীয় সচেতন মহল সাপের কামড়ের পর ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে ওয়ান স্টপ অ্যান্টিভেনম চিকিৎসা নেওয়ার জন্য সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের