দুই কিডনি বিকল, জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চৌড়িয়া গ্রামের বাসিন্দা মো. শাফিয়ার রহমান (৩৫) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। তিনি মো. সাইদুর মুন্সি ও মোছা. ছাবিনা বেগমের সন্তান। বর্তমানে তার দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হবে অথবা কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে।
কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশিসহ সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার।
আপনার সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবন বাঁচানোর আশার আলো হয়ে উঠতে পারে।
সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ: 01722844104 নগদ: 01759908992
মানবতার সেবায় এগিয়ে আসুন। আপনার সহযোগিতাই হতে পারে একজন অসহায় মানুষের নতুন জীবনের আশার আলো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের