বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈরী আবহাওয়ায় নিখোঁজ জেলে পরিবারের পাশে গলাচিপা ইউএনও, আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে গলাচিপা উপজেলা প্রশাসন।
ট্রলারটিতে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের ১১টি পরিবারের প্রত্যেকের হাতে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক ৭ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তার চেক এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেন।
বুধবার বৈরী আবহাওয়ার মধ্যেও ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাইম, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক মোঃ হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ব্যক্তিরা নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাননীয় প্রতিমন্ত্রী ও মান্যবর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত যুবদল নেতা আবু হান্নান ঠান্ডুকে হাসপাতালে দেখতে এমপি কাজী রফিকুল ইসলাম

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত হয়ে একটি পা হারানো সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর