বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত যুবদল নেতা আবু হান্নান ঠান্ডুকে হাসপাতালে দেখতে এমপি কাজী রফিকুল ইসলাম

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত হয়ে একটি পা হারানো সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবদলের নেতা আবু হান্নান ঠান্ডুর চিকিৎসার খোঁজখবর নিতে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম টিএমএসএস হাসপাতালে যান। এ সময় তিনি আহত নেতার চিকিৎসার খোঁজ নেন, আর্থিক সহায়তা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

সংবাদসূত্রে জানা যায়, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় গুরুতর আহত হন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবদলের নেতা আবু হান্নান ঠান্ডু। পরবর্তীতে আঘাতের জটিলতা ও সেপটিক সংক্রমণের কারণে চিকিৎসকদের তার একটি পা অপসারণ করতে হয়।

এর আগে সারিয়াকান্দি উপজেলা যুবদলের পক্ষ থেকে তার শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করা হয়। বর্তমানে তিনি বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তার উন্নত চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তিনি আবু হান্নান ঠান্ডুর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুবনেতা জোসনা, বগুড়া জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মো. দুদাইব হোসেন রিমনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত যুবদল নেতা আবু হান্নান ঠান্ডুকে হাসপাতালে দেখতে এমপি কাজী রফিকুল ইসলাম

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত হয়ে একটি পা হারানো সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর