মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ৪০বোতল এস্কাফ সিরাপসহ হাফিজুল হক( মিঠুন ) গ্রেফতার

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা  ইউনিয়নের কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন ‘কোমরপুর ব্রিজের’ উপর থেকে ৪০বোতল এস্কাফ সিরাপসহ হাফিজুল হক মিঠুন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী
হাফিজুল হক মিঠুন কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই সবুজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন কোমরপুর ব্রিজের উপর থেকে হাফিজুল হক ওরফে মিঠুনকে আটক করে। এরপর তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাফিজুল হকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাকে থানার কার্যক্রম শেষে দুপুরে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের