কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

“মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাজার সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে কলাবাড়ি ইউনিয়নবাসীর আয়োজনে এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  সাগুফতা হক।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  সুবোধ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও কলাবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কালীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি প্রভাস চন্দ্র বৈদ্য, কলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল শেখ, ইউপি সদস্য অধীর চন্দ্র বাড়ৈ, সমাজসেবক আকাশ অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কালীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি প্রভাস চন্দ্র বৈদ্য বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের পথেও বড় বাধা সৃষ্টি করে।  তিনি মাদক প্রতিরোধে সামাজিক ঐক্য ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাগেরহাটে শিক্ষানবিশ আইনজীবীর সংবাদ সম্মেলন- দুষ্কৃতকারীদের বিচার ও জানমালের নিরাপত্তা দাবী

​গোয়েন্দা (ডিবি) পুলিশের দুর্নীতিগ্রস্ত সদস্য ও একদল দুষ্কৃতকারী চক্রের যোগসাজশে