ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের উন্নয়নে সরকার কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

শনিবার চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং দরিদ্র, অসহায়, বিধবা, এতিম ও বাস্তুভিটাহীন পরিবারের মধ্যে সরকারি সহায়তা বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের ২৩টি চা বাগানের শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, আবাসন এবং কর্মসংস্থানের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণেও কার্যক্রম চলমান রয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাব-রেজিস্ট্রার সংকটে অচল ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস, দলিল নিবন্ধন বন্ধে চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

১২০ বছরের ঐতিহ্যে নতুন যাত্রা: র‌্যালি, সংবর্ধনা ও নতুন উদ্যোগে মুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা