খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে অপহরণের চেষ্টা, এলাকায় চাঞ্চল্যকর অবস্থা

কাঠালিয়া উপজেলার চিটকি আকনের বাজার এলাকায় তিন বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এরপরে স্থানীয় এক নারীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত লোকটি শিশুটিকে ফেলে দ্রুত সরে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ চলাকালে বাজারসংলগ্ন এলাকা থেকে মিরান নামের তিন বছর বয়সী এক শিশুকে খাবার দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক অপরিচিত  ব্যক্তি। শিশুটিকে কোলে নিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক নারী বিষয়টি লক্ষ্য করে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে মাটিতে নামিয়ে দ্রুত পালিয়ে যায়।
শিশুটির পরিবার জানায়, ঘটনার সময় শিশুটি বাজারের পাশে খেলছিল। সুযোগ বুঝে ওই ব্যক্তি তাকে ডেকে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ