ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ ইং ২৩/০৬/২০২৬ বিকেল ১৬.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া জেলার গাবতলী থানার নেপালতলি ইউনিয়নের বুরুজ বাজার হইতে কদমতলী গামী পাকা রাস্তার বুরুজ বালিকা বিদ্যালয়ের সামনে ব্রিজের উপরে ০১ জন ব্যাক্তি মোবাইল ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা ও ছোট ছোট জুয়াড়ীদের একাউন্টে টাকা বিকাশে পেমেন্ট দিচ্ছে। অনলাইন জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জুয়া লিংক এর মাধ্যমে সাধারন জনগনকে জুয়ায় অংশ গ্রহন করতে উদ্বুদ্ধ করছে। যার ফলে দেশের তরুন সমাজ আর্থিক ও নৈতিকভাবে বিপদগামী হচ্ছে। এলাকায় চুরি ছিনতাই ও মাদক গ্রহনের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেক্ষিতে ইং ২৩/০৬/২০২৬ তারিখ বিকেল অনুঃ ১৭.৩০ ঘটিকার সময়ে গাবতলী থানার নেপালতলি ইউনিয়নের বুরুজ বাজার হইতে কদমতলী গামী পাকা রাস্তার বুরুজ বালিকা বিদ্যালয়ের সামনে ব্রিজের উপরে আসামী শ্রী সুষেন চন্দ্র রায় (৩০) পিতাঃ মৃত সুনীল চন্দ্র রায় সাং- কদমতলী (দড়িপাড়া) জেলা-বগুড়াকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার: ০১। একটি পুরাতন VIVO এন্ড্রয়েড মোবাইল ফোন। যাহার মডেল VIVO Y17S। IMEI- 868727077875754 01918808518, 01727717213 সিম সংযুক্ত ০২। উক্ত ফোনের মধ্যে থাকা 1xBet জূয়ার এপস। যাহাতে ৮০.৬৬ ডলার (9828/-টাকা) আছে। এপসের মাধ্যমে উক্ত টাকা বিকাশ ও নগদের মাধ্যমে উত্তোলন করে ০৩. MobCash ID- 1279135. যাহাতে ৭৮৫২/- টাকা জমা আছে। এই এপসের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট অনলাইন জুয়াড়ীদের প্রয়োজন অনুযায়ী পেমেন্ট দেয়। আসামীর টাকার প্রয়োজন হলে এই এপসের মাধ্যমে অন্য মাস্টার এজেন্টের মাধ্যমে টাকা পেমেন্ট নেয় ০৪। 01918808518 বিকাশ এপ্স ০৫) একটি আকাশি কালারের পুরাতন এন্ড্রয়েড realme মোবাইল ফোন। যাহার মডেল realme C25s। IMEI- 867623054766416, 01795316485 , 01735705487 সিম সংযুক্ত ০৬। উক্ত ফোনের মধ্যে থাকা Google Chrome ব্রাউজারে 1x.partners/partner ওয়েব সাইট ব্যবহার করে online জুয়াড়ীদের একাউন্ট খুলে জুয়া পরিচালনা করে ০৭। 01735705487 বিকাশ এপ্স।
আসামীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২) আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




