ঘোড়াঘাটে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই চেষ্টা কালে জনতার হাতে আটক ৩ ছিনতাইকারি

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও

জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরশহরের আজাদ মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পশ্চিম দামুদরপুর এলাকার সুরুজ্জামান (৫৪), বোয়ালী এলাকার শাহাজাহান ফিরোজ (৫২) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীপুর এলাকার শাকিল হোসেন (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রহমতুল্লাহ নামের এক ধান ব্যবসায়ী স্থানীয় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে পাঁচ ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় সিএনজি চালক তাঁকে ডেকে কথা বলার চেষ্টা করলে তিনি কাছে যান। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাঁর পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
রহমতুল্লাহ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সিএনজিসহ তিনজনকে আটক করেন। তবে সিএনজি চালকসহ আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সিএনজিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ পাঁচজনকে আসামি করে থানায় ছিনতাইচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালত প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানা পুলিশ ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের