তালাবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শ্রী শ্রী শান্তিবন মহাশ্মশানের প্রবেশদ্বার

হঠাৎ করেই গতকাল ২০ জুলাই ২০২৬ ইং বিকাল ৪ ঘটিকা থেকে তালাবদ্ধ অবস্থায় দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া শ্রী শ্রী কেন্দ্রীয় শান্তিবন মহাশ্মশান এর প্রবেশদ্বার। দুর দুরান্ত থেকে আগত বক্তব্য হিন্দুরা এসে রোদ বৃষ্টি মাথায় নিয়ে প্রবেশদ্বারে দীর্ঘ সময় অপেক্ষমান থাকতে দেখা যায়। আবার কেউ কেউ তিক্ত মনে ফিরে যায় আপন ঠিকানায়। এমত অবস্থায় লোকনাথ সেবা আশ্রমের কর্তব্যরত শ্রী আশীষ ব্রহ্মচারীর সাথে কথা বলে জানা যায়। আত্ম নিরাপত্তা জনিত কারণে তালা বদ্ধ রাখা হয়েছে আশ্রমের প্রবেশদ্বার। এবং নিরাপত্তাহীনতার চরম অভাবে ভুগছেন শ্রী আশীষ ব্রহ্মচারী ও পূজারী স্বপন ভট্টাচার্য। ওদের কথা মতো জানা যায় যে কোন সময় তাদের মৃত্যু অনিবার্য। এর কারণ জানতে চাইলে স্ত্রী আসিস ব্রহ্মচারী বলেন বর্তমান সভাপতি বাবু হীরালাল সাহার চরম দায়িত্বহীনতা, দায়িত্বের অপব্যবহার ও প্রতিষ্ঠানের প্রতি সীমাহীন উদাসীনতার কারণেই আজকের এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে প্রতিনিয়ত চুরি ডাকাতি ছিনতাই সহ মাদক সেবীদের, মাদক সেবা, মাদক পাচার ও দেশীয় অস্ত্রের মহড়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। অবশেষে প্রতিষ্ঠানের জয়েন সেক্রেটারি সাংবাদিক লায়ন রাকেশ কুমার ঘোষ এর পরামর্শ ও সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়। এ নিয়ে আশ্রমের ভক্তবিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি