নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আটক অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে বৃষ্টি মধ্যে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ এবং ঢাকা বেনাপোল মহাসড়ক দত্তপাড়া এলাকায় অবরোধ করে ছাত্র-জনতা ও বিক্ষুব্ধ সাধারণ মানুষ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হয়। এর আগে শহরের টার্মিনাল চত্বরে পুলিশবাহী গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে বেলা ১১টার পর থেকে দত্তপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩০) আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে প্রথমে নড়াইল সদর থানায় নিয়ে যায়। সেখান থেকে একটি মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় টার্মিনাল এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষ গাড়িটির গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তকে তাদের কাছে ছেড়ে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করেন।
শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক রবিউল শিকদারকে পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়। এ সময় প্রবল বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে রয়েছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। আশা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,”গতকাল নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের করে হত্যার ঘটনা ঘটেছে আমি ভাবতেই পরছিনা কল্পনা করতে পারি না, তাকে ধর্ষণের করে হত্যা করছে রবিউল নামে তার প্রতিবেশী। ইতিমধ্যে এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে তাদের সাথে কথা বলেছি আস্বস্ত করেছি দ্রুত তার বিচার নিশ্চিত করা হবে।”
এ ঘটনায় বিষয়ে দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় হতে প্রেস ব্রিফিংয়ে মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি খুলনা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামি কে ধরতে ও আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছি ।থানায় মামলা রুজু হয়েছে,সর্বচ্চ শান্তি নিশ্চিত করার লক্ষ্য আইনগত ব্যবস্থাগ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।নড়াইল জেলাকে সকল অপরাধ মুক্ত রাখতে সর্বোচ্চ কাজ করে যাবো। ##




