মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নলছিটিতে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন এবং বিদ্যালয় সমূহে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।
বুধবার( ১৫ জুলাই) নলছিটির নান্দিকাঠি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অ:দা: রিজভী আহমেদ সবুজ, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও দুপ্রক নলছিটি শাখার সাধারণ সম্পাদক সামছুল আলম খান বাহার,নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল,নান্দিকাঠি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক প্রমুখ।
এর আগে উপজেলা প্রাথমিক অফিসের আয়োজনে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ প্রদান অনুষ্ঠান স্ক্রিনে সরাসরি সম্প্রচার উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের