নাটোর সদর এবং সিংড়াতে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ কে কেন্দ্র করে বিশাল র‍্যালী

আমরা জানি আজ রাত ১১ টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ। ১৯৯০ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয়েছিলো এই দুটি দেশ এবং ফলাফল ছিল ১-১ গোলে ড্র। সে সময় লিও মেসি না থাকলেও দলে ছিলেন ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা, আবেল বালবো, হোর্হে বুরুচাগা এর মত বিশ্ববিখ্যাত সব খেলোয়াড়। আবারও ২২ জুন বাংলাদেশ সময় রাত ১১ টায় মুখোমুখি হতে যাচ্ছে এ দুটি দেশ। ফিফা ২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী দুটি দলেরই অর্জিত পয়েন্ট ৩। অনেকের ধারনা এটি হতে যাচ্ছে ফিফা ২০২৬ এর একটি ঐতিহাসিক ম্যাচ। অস্ট্রিয়ার ফুটবল প্রেমী বাংলাদেশে দৃশ্যমান না হলেও নাটোর সদর এবং সিংড়াতে দেখা গেল আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বিশাল র‍্যালী। প্রায় ১০ হাজার আর্জেন্টিনা ফুটবল প্রেমীদের এ র‍্যালী সিংড়া উপজেলার বিভিন্ন স্থান ঘুরে কোর্টমাঠে এসে শেষ হয়। আর্জেন্টিনা ভক্তদের সাথে কথা বলে জানা যায় তারা আশাবাদী নূন্যতম ৩ গোলে অস্ট্রিয়াকে হারাবে আর্জেনটিনা। তাদের মতে নব্বইয়ের দশকের এবং বিংশ শতাব্দীর খেলা এবং খেলোয়াড় সম্পূর্ণ আলাদা। এবং বর্তমানে আর্জেনটিনা অনেক শক্তিশালী একটা টিম। অস্ট্রিয়ার মত দেশ কখনই জয়ী হতে পারবে না। এখন শুধু দেখার বিষয় ২২ জুন রাত ১১ টার ম্যাচটি। আর্জেনটিনা কি পারবে অস্ট্রিয়াকে হারাতে?

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাগেরহাটে শিক্ষানবিশ আইনজীবীর সংবাদ সম্মেলন- দুষ্কৃতকারীদের বিচার ও জানমালের নিরাপত্তা দাবী

​গোয়েন্দা (ডিবি) পুলিশের দুর্নীতিগ্রস্ত সদস্য ও একদল দুষ্কৃতকারী চক্রের যোগসাজশে