পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামের মৃত শাহনাজ পারভীনের বাপের বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চান। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) মাধ্যমে তদন্ত করার দাবি জানান তারা।
আরো অভিযোগ করেন পুলিশ প্রার্থমিক তদন্তে শরীরের আঘাতের চিহ্ন হত্যা মামলায় তুলে ধরেনি।ওসি আত্মাহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছেন। পুলিশের উপর বিশ্বাস নেই।
বক্তারা বলেন, সিআইডির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হলে শাহনাজ পারভীনের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে। তাই দ্রুত সিআইডির মাধ্যমে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহত শাহনাজ পারভীনের বাবা আব্দুল খালেক, চাচা আব্দুল বারেক, ছোট বোন শাজেদা বেগম এবং আব্দুল মতালেব
পরিবারের সদস্যরা শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির মাধ্যমে তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানান। পরে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে শাহনাজ পারভীনের হত্যাকারীদের ফার্সি চান।



