ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ বিস্ফোরণ ও ভাঙচুরে আহত ৮

​নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল বিশ্বকাপ নিয়ে বাকবিতণ্ডার জেরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও মারধরে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

​সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।

 

​স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় ফারুক মিয়ার ছেলে অপূর্বের নেতৃত্বে ব্রাজিল সমর্থক এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিবের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকদের দুটি বলয় রয়েছে। সম্প্রতি বিশ্বকাপ ফুটবল চলাকালে ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করলে দুই পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ফাইনালে আর্জেন্টিনা হেরে গেলে ব্রাজিল সমর্থকরা পাল্টা উদযাপন শুরু করলে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জের ধরে রাতে হাবিবের অনুসারীরা অপূর্বের লোকজনকে লক্ষ্য করে ধাওয়া দেয়। একপর্যায়ে তা দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলাকারীরা কয়েকটি বাড়িঘরে তাণ্ডব ও ভাঙচুর চালায় এবং বাধা দিতে গেলে নারীদের ওপর হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

​পরে স্থানীয়দের সহায়তায় আর্জেন্টিনা সমর্থকরা পাল্টা ধাওয়া দিলে কযেকজন আটকে রেখে মারধরের শিকার হয় বলে জানান স্থানীয়রা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, “বিশ্বকাপ ফুটবল নিয়ে মূলত কিশোরদের দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি