বক্স অফিসে ‘বিজয় ঝড়’, নতুন মাইলফলকের পথে ‘জন নায়াগান’

দীর্ঘ অপেক্ষা ও নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’। রাজনীতিতে পূর্ণকালীন যাত্রার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা বলে প্রচার করা হচ্ছে। মুক্তির পর থেকে বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি।

বাণিজ্যিক তথ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে ভারতে ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় হয় ২১ কোটি ১৫ লাখ রুপি। তৃতীয় দিনে আবারও বড় চমক দেখিয়ে সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ২৮ কোটি ৫০ লাখ রুপি।

তিন দিনে ভারতের বক্স অফিসে ‘জন নায়াগান’-এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৪ কোটি ৪৪ লাখ রুপি। একই সময়ে দেশীয় গ্রস আয় হয়েছে ৮৭ কোটি ৫০ লাখ রুপি। আর বিশ্বব্যাপী ছবিটির মোট আয় পৌঁছেছে ১৭১ কোটি ৮৪ লাখ রুপিতে। ফলে দ্রুতই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার পথে রয়েছে ‘জনা নায়াগান’।

রোববার সিনেমাটির তামিল সংস্করণের সার্বিক হল দখলের হার ছিল ৬১ দশমিক ০৪ শতাংশ। দিনের শুরুতে সকালের শোগুলোতে উপস্থিতি ছিল ৪২ দশমিক ৯২ শতাংশ। দুপুরে তা বেড়ে দাঁড়ায় ৫৯ দশমিক ৩১ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।

ভারতের বিভিন্ন শহরের মধ্যে চেন্নাইয়ে সবচেয়ে বেশি সাড়া মিলেছে। সেখানে ১ হাজার ৪৬টি প্রদর্শনীতে দর্শক উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে বেঙ্গালুরুতে ৭০৭টি প্রদর্শনীতে উপস্থিতির হার ছিল ৪৮ দশমিক ৫ শতাংশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক এইচ. ভিনোথ বলেন, ‘বিজয় স্যারের সিনেমা মুক্তির পর প্রথম এক সপ্তাহ নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়। কেউ বলে ভালো, কেউ বলে খারাপ। কিন্তু ছয় মাস পর দেখা যায়, সেই সিনেমাই বড় সাফল্যে পরিণত হয়েছে।’

কেভিএন প্রোডাকশনের ব্যানারে ভেঙ্কট কে. নারায়ণ প্রযোজিত ‘জন নায়াগান’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসের, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাতক্ষীরায় দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ২ চিকিৎসকসহ বহিষ্কার ৩

সাতক্ষীরার প্রান্তিক ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে

স্কুল শিক্ষার্থীর শিমুর ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া যুবকের বিচারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্কুল শিক্ষার্থী

গাসিকের ২,৬২১ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা রাজস্ব আয় বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ গড়ার অঙ্গীকা

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২