ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ঐতিহ্য বাহি স্কুল দেবগ্রাম সরকরি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছেন উক্ত বিদ্যালয় এর পন্ডিত মাস্টার খ্যাত সিনিয়র শিক্ষক স্বর্গীয় শ্রীযুক্ত বাবু অরুন কুমার চক্রবর্তী এর সুযোগ্য সন্তান স্ত্রীযুক্ত বাবু অলক কুমার চক্রবর্তী। ওনার এই উচ্চতর পদমর্যাদার জন্য স্কুল পরিচালনা কমিটি থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ-সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণ অত্যান্ত আনন্দিত ও গর্বিত। এ উপলক্ষে আজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু অলক কুমার চক্রবর্তীকে উষ্ণ সংবর্ধনা ও পুষ্প-মাল্য দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানে সবাই তার যথাযথ দায়িত্ব পালনে আগামীর সুস্থ সুন্দর সমৃদ্ধ ও শান্তিময় ভবিষ্যৎ কামনায় পঞ্চমুখর ছিলেন। কবি ও সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন এর তথ্যচিত্রে উপস্থিত ছিলেন: বাবু চন্দন কুমার ঘোষ (সাবেক সভাপতি রাধামাধব আখড়া কমিটি), বাবু দীপক কুমার ঘোষ (সভাপতি রাধামাধব আখড়া কমিটি), শুভেচ্ছা বার্তায় বাবু বিশ্বজিৎ পাল (সাংবাদিক দৈনিক কালের কন্ঠ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি) বাবু আশীষ কুমার সাহা (সাংবাদিক),আশীষ ব্রহ্মচারী (সাধারণ সম্পাদক শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম আখাউড়া), বাবু দুলাল ঘোষ জয় (প্রতিষ্ঠাতা রাহুল মাল্টিমিডিয়া), বাবু পলাশ মজুমদার, বাবু পরিমল সাহা, বাবু অসীম পাল (অর্থ সম্পাদক আখড়া কমিটি), বাবু সুমন চক্রবর্তী ( সাংগঠনিক সম্পাদ আখড়া কমিটি), ও দেবগ্রাম সরকরি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমুখ।




