মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সাথে নিয়ে ওসমান হাদি হত্যার সাথে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পস্ট করা রাষ্টের দতায়িত্ব| মমতা ব্যানার্জির কাছ থেকে তাঁর বক্তব্যের রহস্য বে করতে না পারলে, আন্তর্জাজিত সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে সত্যতা নিশ্চিত করার আহ্বান জানান সরকারকে| আজ সোমবার সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান|
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে মাছুমা হাদি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যত প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিবেন|
হাদি হত্যার আসামিরা পালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ি করে বলেন, ২০২৫ সালের ১২ ডিসে¤^র ওসমান হাদিকে গুলি করে কিভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল! রাষ্ট্রীয় কোন বাহিনী কিংবা রাজনৈতিক কোন দলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা-ও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি|
তিনি বলেন, বারবার কেন চার্জশীটের সময় পরিবর্তন করা হচ্ছে, এটা জানতে চায় বাংলাদেশের মানুষ| ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের যোগানদাতাসহ খুনের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে চার্জশীটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে|
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি হাদি হত্যার বিচারে উদাসীন থাকেন, তাহলে গুরুত্বপূর্ণ এ চেঢ়ে জনগণের পছন্দের অন্য কাউকে জায়গা করে দিতে হবে| সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন|

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের