যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা হতে সিরাজগঞ্জ রোড পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার রাস্তায় গতকাল হতে এখন পর্যন্ত অস্বাভাবিক যানজট দেখা যাচ্ছে। টোল কালেকশন বুথে টোল আদায়ের ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও যানজট নিঃসরণে প্রশাসনের নীরব ভূমিকার কারণে যানজট তীব্রতর হয়েছে।




