রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীর  বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা দায়ের ও ক্রয়কৃত  জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা । শনিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত  রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে হামলাকারী মিলন ভূঁইয়াদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তারা ।
 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মীর মোশাররফ হোসেন,  মোসাঃ মাসুদা, রুম্পা, রিপা এবং আব্দুর রহমান হুজাইফী।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ব্যবসায়ী মীর মোশারফ হোসেন রূপসী মীর বাড়ি এলাকার মিলন ভুইয়ার কাছ থেকে ২ শতাংশ জমিক্রয় করে চারতলা একটি বিল্ডিং তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি এবং বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বিক্রিত জমির দাতা মিলন ভুইয়া ও তার লোকজন।
কয়েকদিন আগে  মিলন ভূঁইয়া ও তাঁর সহযোগীরা অন্যায়ভাবে তাঁদের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক লুটপাট চালায়। একই সাথে তারা ভুক্তভোগীদের ক্রয় কৃত  জমি ফের জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।  হামলাকারীরা উল্টো ভুক্তভোগীদের  বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছেন।
​ব্যবসায়ী মীর মোশারফ হোসেন তীব্র ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন, “এই বর্বরোচিত হামলার পর থেকে বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার মূল হোতা মিলন ভূঁইয়াসহ এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি