শার্শায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২

 শার্শার সাড়াতলা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা শার্শার শিকারপুর গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) ও সালতা গ্রামের জুয়েল হোসেন (২৫)।

ডিবি পুলিশের সুত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সাড়াতলা বাজার থেকে ফুলসরাগামী সড়কের ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১২ জুলাই) ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ফাইনালে আলবিসেলেস্তাদের স্বপ্নভঙ্গ, লাখো আর্জেন্টিনা সমর্থকদের কাঁদিয়ে বিশ্বকাপ জয় করলো স্পেন

বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়েই ফাইনালে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

চান্দিনার দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি আব্দুল্লাহ আল নোমান

 কুমিল্লার চান্দিনার ঐতিহ্যবাহী দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের নতুন