শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ চাইলেন ঢাবির সেই শামীম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে অটল থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নেটিজেনরা তার পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছেন। এমনকি ছাত্রদলের অনেক নেতাও তার সমালোচনা করে পোস্ট দিচ্ছেন।

এবার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পরিবর্তন চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে লড়ে আলোচনায় আসা শামীম হোসেন। সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি জানান তিনি।

ওই পোস্টে শামীম হোসেন লেখেন, বহু আকাঙ্ক্ষার এই গণতান্ত্রিক সরকারের সব চেয়ে ব‍্যর্থ মন্ত্রী শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন সাহেব। সরকারের নিজের ইমেজ ধরে রাখতে হলেও তাকে পরিবর্তন করা জরুরি।

তিনি আরও লেখেন, শিক্ষাখাতে বিপর্যয় ডেকে আনলে জনরোষ তৈরি হয়। সরকারের একমাত্র দৃশ্যমান খাতই শিক্ষা। কারণ, প্রত‍্যেকের বাড়িতে শিক্ষার্থী আছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন, এই মহামান‍্য (শিক্ষামন্ত্রী) থেকে শিক্ষাকে রক্ষা করুন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

গ্যাস সংকট, বিদ্যুৎ-জ্বালানির উচ্চমূল্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, প্রতিষ্ঠান দলীয়করণসহ বিভিন্ন কারণে