বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গণতান্ত্রিক ভোটে ২০ নং হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত আফরোজা বুলবুল

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২০ নং হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
নির্বাচনে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ নাজমুন নাহার। তাঁর সুশৃঙ্খল উপস্থাপনার মাধ্যমে নেতৃবৃন্দের বক্তব্য শেষে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
সভাপতি পদে প্রথমে তিনজন প্রার্থী থাকলেও একজন প্রার্থী ভোটের আগেই প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে আফরোজা বুলবুল ও দেবলাল রায়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।
মোট ভোটার ছিলেন ১২ জন। তাঁদের মধ্যে ছিলেন দুইজন শিক্ষক প্রতিনিধি, চারজন অভিভাবক সদস্য, দুইজন বিদ্যোৎসাহী সদস্য, একজন অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, একজন বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য এবং সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী।
নির্বাচনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মনিরা বেগম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সোহেল রানা।
ভোট গণনা শেষে আফরোজা বুলবুল ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবলাল রায় পান ৫ ভোট।
ফলাফল ঘোষণার পর উভয় প্রার্থী একে অপরকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতি আফরোজা বুলবুল বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। গণতান্ত্রিক এই নির্বাচন বিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত যুবদল নেতা আবু হান্নান ঠান্ডুকে হাসপাতালে দেখতে এমপি কাজী রফিকুল ইসলাম

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত হয়ে একটি পা হারানো সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর