আফিল গেটে যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

প্রতি বছর ন্যায় খুলনা খান জাহান আলী থানার আফিল গেট পালপাড়া এলাকায়ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রথযাত্রার শুভ উদ্বোধন করা হয়। পরে আফিল গেট চেকপোস্ট থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত রশি টেনে জগন্নাথ দেবের রথ খুলনা-যশোর মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি শেষে আফিল গেট পালপাড়া মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা ভক্তি, ঐক্য ও মানবকল্যাণের প্রতীক হিসেবে বিবেচিত। এ উৎসবের মাধ্যমে ভক্তরা শ্রীশ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ কামনা করেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মঙ্গল প্রতিষ্ঠায়  সনাতনী শত শত নারী পুরুষ ভক্তবৃন্দ  প্রার্থনা জানান।
আফিল গেট পাল পাড়ার জগন্নাথ পাল, নিরঞ্জন পাল ও খোকন পালের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চৈতন্য পাল, বিশ্বজিৎ পাল, বাবুরাম পাল সহ এলাকার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ  ভক্ত বৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব