মাদারীপুরে-মহা আরম্ভের সাথে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

আজ মাদারীপুরে মহা আরম্ভের সাথে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। পুরান মতে হিন্দু ধর্মের পরম আরাদ্ধ ভগবান জগন্নাথ দেব তাঁর বড় দাদা শ্রী শ্রী বলরাম দেব ও বোন সুভদ্রাকে নিয়ে তাঁর মাসির বাড়ি, রথে করে যাত্রা করেন এটিই জগন্নাথ দেবের রথযাত্রা হিসেবে পালিত হয়।০৭ দিন পড়ে, জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে রথে করে ফিরে আসেন, এটিই উল্টো রথ নামে পরিচিত। এবছর মাদারীপুর শহরের বিভিন্ন মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আয়োজন করা হয়। সবচেয়ে নান্দনিক ও সুন্দর আয়োজন করে ইসকন মন্দির।তাঁরা তাদের রথ সারা শহর প্রদক্ষিন করে পুরান বাজার কেন্দ্রীয় মন্দিরে স্থাপন করেন,এখানে জগন্নাথ দেব আগামী এক সপ্তাহ অবস্থান করবেন।হাজার হাজার ভক্তদের সাথে জগন্নাথ দেবের রথ পরিক্রমার সময় কয়েক গাড়ী পুলিশ নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল।এছাড়াও বলরাম দেব মন্দির, প্রনব মঠ,কালি বাড়ি মন্দির ও পুরান বাজার কেন্দ্রীয় মন্দির থেকেও বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করেছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।শান্তিপূর্ণ ভাবে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে পেরে,ভক্তরা সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব