গাজীপুরে শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা-২০২৬ অনুষ্ঠিত

গাজীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা-২০২৬। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর মেট্রো সদর থানার সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল এবং গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং ধর্মীয় উৎসবের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রথযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। মেলায় বিভিন্ন পণ্যের দোকান, সাংস্কৃতিক পরিবেশনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রা ও রথমেলার কার্যক্রম সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব