কুমিল্লার নাথেরপেটুয়া এলাকায় নোয়াখালী থেকে ভোররাতে ছেড়ে আসা একটি নীলাচল বাস দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। উদ্ধারকাজ চলমান রয়েছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাস্থলে বাসের ভেতরে ও আশপাশে গুরুতর আহত কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন।
যাদের স্বজন এই বাসে ভ্রমণ করছিলেন, তাদের দ্রুত সংশ্লিষ্ট হাসপাতাল, স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।




