কুমিল্লা-৩ মুরাদনগরে নির্বাচন করতে বাধা নেই বিএনপির প্রার্থী, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৩ মুরাদনগর বিএনপির প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এবার প্রার্থীর নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য এ দিন ঠিক করেন।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট রিট খারিজ করে দিলে লিভ টু আপিল করেন ইউসুফ সোহেল। আজ সেটিও খারিজ করে দিয়েছেন আদালত।
ফলে বিএনপির এই প্রার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন