মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যান্সার আক্রান্তের পাশে “চৌগাছা পরিবার” স্বেচ্ছাসেবী সংগঠনের

সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো চৌগাছার জনপ্রিয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “চৌগাছা পরিবার”। যশোর জেলার চৌগাছা উপজেলার সরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী কে ১০০০০/ দশ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে প্রদান করেছে সংগঠনটি। আজ বুধবার (১৮ জুলাই) বিকেলে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে  তার হাতে এই নগদ অর্থ তুলে দেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ এর আহ্বানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহীন কবির,মোঃ কামরুল হাসান,দীপ্ত বিশ্বাস, মোঃ আছির উদ্দিন,
মোঃ শাকিল হোসেন, মোঃ শামিম রেজা,
মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ লিমন হোসেন,
মোঃ তামিম ইকবাল, মোঃ সোহানুর রহমান,
মোঃ রিয়াদ জিহাদি, মোঃ সোয়েব আক্তার, অন্যান্য সদস্যবৃন্দ। নুর ইসলাম ছিলেন দরিদ্র একজন সে মারা যাবার পরে পরিবারে নেমে আসে চরম দারিদ্র্যের ছায়া। তার স্ত্রী একজন গৃহিনী তার কিছু আয়ে কোনোভাবে  চলে একলা সংসার। এরই মধ্য তার শরীরে দেখা দেয় মরনব্যাধী ক্যান্সার যার  চিকিৎসা খরচ ও কেমো থেরাপি দেওয়া ছিল তার চরম দুঃসাধ্য।এই দুঃসময়ে “চৌগাছা পরিবার” স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সাহায্যের আবেদন করলে, সংগঠনটি দ্রুত সাড়া দিয়ে নগদ ১০০০০/ দশ হাজার টাকা প্রদান করেন।
এই মহতী উদ্যোগটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ বখতিয়ার হোসেন-এর মানবিক আহ্বানে বাস্তবায়িত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় — “আমাদের মূল লক্ষ্য হলো বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ এই স্লোগানকে সামনে রেখে আমরা দেশের অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি।”
‘চৌগাছা পরিবার’ ইতোমধ্যেই এলাকায় আস্থা ও মানবতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতে তারা মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি সমাজ উন্নয়নের নানা কার্যক্রমে ভূমিকা রাখতে চায়। সদস্যরা জানান,
 “মানবকল্যাণে আজীবন কাজ করাই আমাদের অঙ্গীকার। দুঃসময়ে মানুষের পাশে থাকা আমাদের পথচলার প্রেরণা।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে ৩ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ৩