গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১, মোট আক্রান্ত ১৬

পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত হওয়া রোগী তেঁতুলিয়া উপজেলার। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (৯ জুলাই ২০২৬) জেলার ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে আটোয়ারীতে ৪ জন, বোদায় ১ জন, দেবীগঞ্জে ৫ জন, তেঁতুলিয়ায় ৩ জন এবং পঞ্চগড় জেলা সদর হাসপাতালে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত শনাক্ত ১৬ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে তেঁতুলিয়া উপজেলায় ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলায় স্থানীয়ভাবে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবরও পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন