চলতি রমজানে সর্বনিম্ন ফিতরা ৯০ ও সর্বোচ্চ ২৬২০ টাকা

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ফতোয়া বিভাগ চলতি ১৪৪৭ হিজরি সনের সদকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে। এবারের রমজানে মাথাপিছু সর্বনিম্ন ফিতরা ৯০ টাকা এবং সর্বোচ্চ ২,৬২০ টাকা ধার্য করা হয়েছে।

মাদ্রাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটা, খেজুর, কিসমিস ও পনির—এই চারটি পণ্যের বাজারমূল্য বিবেচনা করে ফিতরার এই হার নির্ধারণ করা হয়েছে।

পণ্যভেদে ফিতরার বিস্তারিত তালিকা:

মাদ্রাসার ফতোয়া অনুযায়ী, বিভিন্ন পণ্যের মাধ্যমে ফিতরা আদায়ের হিসাব নিচে দেওয়া হলো:

 

ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, আটা হিসেবে ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৫ গ্রাম। যার বাজারমূল্য ৮৯.৯৩ টাকা হলেও আদায়ের সুবিধার্থে ৯০ টাকা ধরা হয়েছে। অন্যদিকে খেজুর, কিসমিস ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ২৭০ গ্রাম পরিমাণ হিসাব করে ফিতরা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রেও ভগ্নাংশ পরিহার করে নিকটস্থ রাউন্ড ফিগার (যেমন ২৬১৬ টাকার পরিবর্তে ২৬২০ টাকা) চূড়ান্ত করা হয়েছে।

ইসলামি শরীয়াহ অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানরা তাদের পরিবারের পক্ষ থেকে এই সদকাতুল ফিতর আদায় করেন। নিজ নিজ এলাকার বাজারমূল্য ও সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি পণ্য বা তার সমপরিমাণ অর্থ দিয়ে এই ওয়াজিব ইবাদত পালন করা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব