জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শাহবাজপুরে পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। শনিবার দুপুর পৌনে ১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মো: মজিবর রহমানের একমাত্র পুত্র সন্তান মোস্তাকিম বাড়িতে খেলা করছিলো। পরক্ষনেই সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে চলে যায়। তাকে অনেক খোজাখুজি করে পাওয়া যায় না। এক পর্যায়ে ওই পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগেই তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




