পুঠিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং পুঠিয়া ও বানেশ্বর প্রেসক্লাবের সাংবাদিকরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, পুঠিয়া ও পবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেলপুকুর থানার প্রতিনিধি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা পুঠিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের অবকাঠামোগত উন্নয়ন, অবৈধ পুকুর খনন বন্ধ এবং মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনস্বার্থে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুষ্টিয়ার মিরপুরে গাঁজা সেবনের আসরে পুলিশের অভিযান: ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় গাঁজা সেবনের আসরে