বগুড়া শাহজাহানপুরে বড় ভাই মানিকের অস্বাভাবিক মৃত্যু

স্বাভাবিক মৃত্যুর দাবী ছোট ভাই মোঃ মতিন প্রামানিক (৩১), পিতা মৃত ছামাদ প্রাং, মাতা মোছাঃ আয়েশা বেগম, সাং বেজোড়া দক্ষিণপাড়া, ওয়ার্ড নং-২১, বগুড়া পৌরসভা, থানা-শাজাহানপুর-বগুড়া। ছোট ভাই মতিন প্রামানিক দাবি করেন যে, বড় ভাই মানিক (৪৫), পিতা মৃত ছামাদ প্রাং, মাতা মোছাঃ আয়েশা বেগম, সাং বেজোড়া দক্ষিণপাড়া।বড় ভাই মানিক প্রামানিক পেশায় অটোরিক্সা চালক। মতিন প্রামানিকের বড় ভাই সাদ ঢালাই দিয়ে পাঁকা বাড়ী নির্মাণ করার জন্য, গ্রামীন ব্যাংক ও গাগ এনজিও থেকে ঋণ গ্রহণ করে। গত সপ্তাহে ঋণের কিস্তির টাকা পরিশোধ করার কথা থাকলেও কিস্তি পরিশোধ করতে পারে নাই। উক্ত কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে তাহা স্ত্রী মোছাঃ বিউটি খাতুন (৪০) এর সাথে মাঝে মধ্যেই কথাকাটাকাটি হয়। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা অনুমানিক ৭ টার সময় মানিক নিজ শয়ন কক্ষে গ্যাস ট্যাবলেট বিষ সেবন করে ছটফট করতে থাকে। তাৎক্ষনিক তার স্ত্রীর ঢাক চিৎকার করলে আমিসহ পরিবারের লোকজন বড় ভাইকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাত ১ টার সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। বড ভাই কিস্তির টাকা পরিশোধ না, করতে পারায় তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের একপর্যায়ে তার স্ত্রীর প্রতি মান অভিমান করে, গ্যাস ট্যাবলেট সেবন করিয়াছে। ভাইয়ের মৃতদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মানিক প্রামানিকের লাশ নিয়ে যাওয়া হয়েছে, বলে জানা যায়।উক্ত বিষয়য়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য, ছোট ভাই মোঃ মতিন প্রামানিক, শাহজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব