বসত ঘরে তল্লাশি চালিয়ে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ কলেজ গাঁজা উদ্ধার Inbox

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে, তবে তার স্বামী পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুর কর্তৃক , সোমবার (৮ জুন ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত সালথা উপজেলার জুনা গট্টি এলাকায় একটি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বানেচা আক্তার (৩৩) ও তার স্বামী হাসিব শেখ (৩১)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় বানেচা আক্তারকে তার নিজ দখলীয় বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তবে অপর আসামী হাসিব শেখ অভিযান পরিচালনার সময় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আপনাদের সহোযোগিতা একান্ত কাম্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব