বাসন থানার বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার, আদালতে মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৮ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্ত ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোট ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা, ডাকাতি প্রস্তুতি মামলা, জিআর গ্রেফতারি পরোয়ানা এবং জিএমপি অধ্যাদেশে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে ইটাহাটা এলাকার মোঃ আব্দুল আজীজ (৪৫) কে গ্রেফতার করা হয়।

এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ (ছিনতাইকারী) হিসেবে মোঃ খোরশেদ (৩৫), মোঃ শাহিন আলম (২৬), মোঃ রফিকুল ইসলাম (২৫) এবং মোঃ সোরাব আলী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ খোকন মিয়া (৩৪) কে অভিযান চালিয়ে আটক করা হয়।

অপরদিকে, জিএমপি অধ্যাদেশে প্রসিকিউশনভুক্ত আসামি হৃদয় হাসান (১৯) কে গ্রেফতার করা হয়েছে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত ৭ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কিশোরগঞ্জ মিঠামইনে রওজাতুল কুরআন আল ইসলামিয়া মাদরাসা পর্যবেক্ষণে আসে ভোরের সাথী ব্যায়াম সংগঠনের নেতৃবৃন্দ

কিশোরগঞ্জ মিঠামইন হাওরে পর্যবেক্ষণে আসে ঢাকা থেকে আগত ভোরের সাথী