বাহুবলে অপরাধের দৌরাত্ম্য ঘরে হামলা, শিক্ষিকা ছিনতাই, রেলস্টেশনে মাদকের আড্ডা জনমনে আতঙ্ক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গত কয়েকদিনে একের পর এক অপরাধের ঘটনায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘরে ঢুকে হামলা, প্রকাশ্যে ছিনতাই এবং পরিত্যক্ত এলাকায় মাদকের রমরমা কারবার নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে – নিরাপত্তা কোথায়..?
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে বাহুবলের কোনো এক এলাকায় একদল দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে দিনের আলোতেও নিরাপত্তা মিলছে না। স্কুলে যাওয়ার পথে এক শিক্ষিকার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। প্রকাশ্যে এ ধরনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে লক্ষরপুর ও সাটিয়াজুরীর পরিত্যক্ত রেলস্টেশন এলাকায়। সন্ধ্যা নামলেই ওই এলাকা থেকে ভেসে আসে গাঁজার গন্ধ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় পরিত্যক্ত স্টেশনগুলো মাদকসেবী ও কারবারিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
এসব ঘটনায় বাহুবলবাসী ক্ষোভের সাথে বলছেন, “রাতেও শান্তি নেই, দিনেও শান্তি নেই। পুলিশের টহল ও কার্যকর অভিযান চাই।”
এ বিষয়ে বাহুবল মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব