বিএনপির দুই নেতার বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তারা।
 আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আজিজ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো দলবিরোধী বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি করেন।
তিনি অভিযোগ করেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ?  ইউনিয়ন বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক মো,রশিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো,রবিউল ইসলাম তাকে এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে বহিষ্কারের চিঠি দেন। তার দাবি, এ সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ বহিষ্কারাদেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।এবং তারা আরো জানান
ইউনিয়ন বিএনপির সভাপতি সই ছাড়া কিভাবে তারা আমাদেরকে বহিষ্কার করে?
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ৩ নম্বর ওয়ার্ড ও সাতমেরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন