ভোলায় বাথরুমের ছাদ থেকে গাঁজা গাছসহ যুবক গ্রেফতার

ভোলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসত ঘরের বাথরুমের ছাদ থেকে ৩টি সতেজ সজীব গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই হুসাইন মোঃ জুয়েল শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৯ বছর বয়সী অংকন দে-র বসতঘরের বাথরুমের ছাদ থেকে ৩টি সতেজ সজীব গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে অংকন দে-কে গ্রেফতার করা হয়। আটক অংকন দে ওই গ্রামের মৃত নিরঞ্জন দে-র ছেলে। জব্দকৃত গাঁজা গাছগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে আসামি অংকন দে-র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

গ্যাস সংকট, বিদ্যুৎ-জ্বালানির উচ্চমূল্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, প্রতিষ্ঠান দলীয়করণসহ বিভিন্ন কারণে

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী